মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে মোহাম্মদ আলী (৩৫) নামের এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাংনী বাজারের কাথুলী মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। মোহাম্মদ আলী পৌর এলাকার চৌগাছা গ্রামের আনারুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, মাংসের মান যাচাই নিশ্চিত করতে গাংনী বাজারের কাথুলী মোড় এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে শাহেদ মাংস ভান্ডারের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

এ সময় গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমানসহ বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি টিম ও গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo