বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ইটভাটায় জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৯৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে মাটি উত্তোলন ও পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ইটভাটা ম্যানেজার জয়নাল আহমেদ এর নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের (সুপার ব্রিকস) এর ম্যানেজার তার দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় অথবা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo