শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১২৮৯ বার পঠিত

করোনা‌ ভাইরাস নিয়ন্ত্রনে কঠোর লকডাউনের একাদশ দিনে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৪ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ২ জন আরোহণ, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৪ জনের নিকট থেকে মোট ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ জুলাই ২০২১ ইং তারিখে সকল বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউনের মেয়াদ আবারো ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণের (বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসার বাহিনীর সদস্য) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo