শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে মউক এর উদ্যোগে স্কুল বিমুখ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৯২৯ বার পঠিত

স্কুল বিমুখ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) নামের একটি বেসরকারী সংস্থা। বুধবার দুপুর ১২ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় PEDP-4 সাব কম্পোনেন্ট ২.৫ এর আউট অফ স্কুল চিল্ড্রেন কর্মসূচির আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
সিনিয়র প্রোগ্রাম অফিসার মুরাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, গাংনী উপজেলায় মোট ৭০টি শিখন কেন্দ্র রয়েছে। প্রতিটি শিখন কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত প্রতিদিন আড়াই ঘন্টা করে পাঠদান করা হয়। ৬ মাস অন্তর তাদের বই পরিবর্তন করা হয়। ৩ বছর পর তাদের প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য ১৫ টি স্কুল পরিদর্শন করার জন্য একজন সুপার ভাইজার নিয়োগ দেয়া রয়েছে।
এ সময় উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গীর্জাপাড়া শিখন কেন্দ্রের ২৮ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পেজায় খুশি।
এ সময় মউক’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আব্দুল করিম, সুপারভাইজার তারিফুল ইসলাম জীবন ও শিক্ষিকা জিন্নাতুল আরাসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo