শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে মাছবাহি আলমসাধু গাড়ী উল্টে নিহত- ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাছবাহি আলমসাধু গাড়ী উল্টে জুয়েল রানা (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোখতোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ছাতিয়ান গ্রামের মাইলপোস্ট পাড়ার মিনহাজ উদ্দিনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ বুধা দিপ্ত দাস (বিডি দাস) মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় মছের উদ্দিনের ছেলে জাহিদ হাসান জানান, জুয়েল রানা পেশায় একজন মাছ ব্যবসায়ী। ছাতিয়ান গ্রামের মরা নদী থেকে মাছ ধরে বিক্রির জন্য তিনি গাংনী মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোখতোলা নামক স্থানে পৌঁছালে মাছবাহি আলমসাধু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে গাড়িটি উল্টে যায়। এ সময় মাছের কনটেইনারের পাশে বসে থাকা জুয়েল রানা রাস্তার বাম পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিডি দাস তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মাছবাহি আলমসাধু গাড়ী উল্টে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo