শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, গুরুতর আহত ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪০৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সোহাগ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরোও দুই জন। মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে গাংনী- কুষ্টিয়া মহাসড়কের তেরাইল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার হিন্দা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

আহতরা হলো উপজেলার কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারিক (৩৫) ও তেঁতুলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত আমজাদ হোসেন জানান, মোটরসাইকেল যোগে তিনি বামন্দি থেকে গাংনীর দিকে আসছিলেন। পথিমধ্যে তেরাইল ব্রীজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আর ওয়ান ফাইভ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার আরটিআর গাড়ির পেছনে ধাক্কা দিলে তিনিসহ আর ওয়ান ফাইভ গাড়ির চালক ও আরোহী সকলেই মহাসড়কের ওপর সিটকে পড়ে  গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদ হোসেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে তারিখ ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহাগ আলীকে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo