বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নোমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আইয়ুব আলীর নাতি ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান মোবাইলে সংবাদ পেয়ে জানতে পারি কুষ্টিয়া- মেহেরপুর সড়কে অলিনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন‌ তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo