মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাগর (২৫) নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদ্য সৌদি আরব ফেরত নিহত সাগর উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাসমেরি খাইরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সাহারাবাটি এলাকার জমসের আলীর ছেলে জসিম উদ্দিন জানান, তিনি একটি পাখি ভ্যানে সাহারবাটির দিকে যাচ্ছিলেন। এ সময় টিভিএস আরটিআর একটি মোটরসাইকেল চালক তার সামনে দিয়ে একই দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাবিল ফার্নিচার এলাকায় পৌঁছালে ডিসকভারি গাড়িটি একটি আলগামনকে (স্যালো ইঞ্জিন চালিত গাড়ি) ওভারটেক করার জন্য ডানদিকে মোড় নিলেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অপর একটি আলগামন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক আগলামন গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসমেরি খাইরুন নাহার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় চাচা হাফিজুল ইসলাম জানান, সাগর গত পাঁচ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে। সৌদি আরব থাকাকালীন অবস্থায় মেহেরপুরের রাজনগর গ্রামে একটি মেয়ের সাথে তার মোবাইলে বিয়ে হয়। আগামীকাল রোববার (২৩ মার্চ) তার বিয়ে ওঠানোর কথা ছিল। সেজন্য সাগর বিয়ের বাজার করে রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে গাংনী- সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচারের সা্মনে একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo