শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১৯৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাড়ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমন উপজেলার মহাম্মদপুর গ্রাম পশ্চিমপাড়ার ইনতাজুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মডেল হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ইমন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সাহেবনগর গ্রাম সড়ক হয়ে হাড়াভাঙ্গায় তার মামা (তহিদুল ইসলাম) এর বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে হাড়াভাঙ্গা এলাকার মনজুরুল ইসলামের ইলেকট্রিকের দোকান এলাকায় পৌঁছালে হঠাৎ করেই একটি শিয়াল পাকা সড়কে উঠে আসে। শিয়ালটিকে বাঁচাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক দোকানের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তার উপরে আছড়ে পড়ে ইমন গুরুতর আহত হয়। এ সময় মোটরসাইকেলটির সামনে অংশ ভেঙ্গে দুমড়ে মুছে যায়।

স্থানীয়রা ইমনকে উদ্ধার করে স্থানীয় বামন্দী একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের নিহতের সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo