মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ টিম। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ভরাট-তেরাইল সড়কের তেরাইল বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলী (৩০) ও উপজেলার ওলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আবুল কালাম আজাদ (৪০)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট-তেরাইল সড়কের তেরাইল বাগানপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওয়ারিশ আলীর রাইস মিলের পাশে রাস্তার ওপর থেকে ইজি বাইকে তল্লাশি করে ৪টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo