মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে রাতের আঁধারে ৬ বিঘা জমির কলা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে শাহজাহান আলী (৪৫) ও রহিদুল ইসলাম (৫০) নামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জানুয়ারী) দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী উপজেলার বালিয়াঘাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও রহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের অলি মোহাম্মদ এর ছেলে। এ ঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডায়েরীর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কৃষক ও জমির একাংশের মালিক
শাহজাহান আলী জানান, গত দুই বছর যাবত তার নিজস্ব এক বিঘা জমিতে কলা ক্ষেতের চাষ করে আসছেন। পাশে আঃ রাজ্জাক ডাক্তার, হামিদুল ইসলাম ও বাদল নামে তিন ব্যক্তির কাছ থেকে মোট পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে রহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কলা ক্ষেতের চাষ শুরু করেন।
রোববার (২১ জানুয়ারী) সকালে ধানের জমিতে পানি দেওয়ার জন্য তিনি মাঠে যাচ্ছিলালেন। এ সময় ব্রজপুর গ্রামের এক রাজমিস্ত্রীর নিকট থেকে জানতে পারেন কলা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি মাঠে গিয়ে তার ও রহিদুল ইসলামের মোট ছয় বিঘা জমির কলা কলার ক্ষেতের গাছ কাটা অবস্থায় দেখতে পান। এ অবস্থায় তিনি হতভম্ব হয়ে পড়েন। এখন কি করবেন তিনি, উপায়ান্তর না দেখে বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি আসাদুল ইসলামকে জানান।

বামন্দি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম জানান, শাজাহান আলী ও রহিদুল ইসলামের কলা খেত কর্তনের কথা তিনি শুনেছেন। কৃষকের ফসল কেটে ফেলা একটা নেক্কারজনক ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ক্ষতিপূরণ আদায় ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সাথে ভুক্তভোগী কৃষকদ্বয়কে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বালিয়াঘাট গ্রামের মাঠে রাতের আঁধারে কৃষকের ফসল কাটার অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo