শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১০৬৪ বার পঠিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সোলেমান মালিথা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান তিনি। শুক্রবার সকাল ১০টার দিকে চরগোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সোলেমান মালিথা মেহেরপুরের গাংনী  উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের মৃত আজিমউদ্দিন মালিথার ছেলে।

জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে চরগোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo