মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। শনিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বর্ডারপাড়ার নইমুদ্দিনের ছেলে মালেক শেখ (৫৫) এবং একই এলাকার মৃত আতর আলী শেখের ছেলে কুদ্দুস শেখ (৫৬)

সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মালেক ও কুদ্দুস নামের দুই মাদক কারবারিকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo