মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৯১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল ও  ১ রাউন্ড গুলিসহ মিল্টন (১৯) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর সিপিসি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে

সিপিসি-মেহেরপুর র‌্যাব-১২ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল  উপজেলার গাংনী পৌর এলাকায় (ঝিনিরপুলপাড়া মোঃ নজরুল ইসলামের তিন তলা বাড়ির উত্তর দিকে পাকা রাস্তার পশ্চিম পাশে ঝোঁপের ভিতর) অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল (৭.৬১ মি.মি পিস্তল-মেইড ইন ইউএসএ) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে রাত পৌনে ৮টার দিকে পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের আনুমানিক ৩০ গজ সামনে থেকে এক রাউন্ড গুলিসহ মিল্টন নামের এক যুবককে আটক করেন। মিল্টন উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর বিলধলা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোহাম্মদ আবুল কালাম আজাদ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মিল্টনের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo