শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু জিনিয়া অবশেষে মারা গেছে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু জিনিয়া (৮) অবশেষে মারা গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশু জিনিয়া গাংনী উপজেলার পৌর এলাকা বাঁশবাড়িয়া গ্রামের ফল ব্যবসায়ী জিনারুল ইসলামের মেয়ে।

এর আগে শিশু জিনিয়া সোমবার দুপুরে কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কে বাঁশবাড়িয়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। সোমবার রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গাংনী মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জিনিয়া খাতুন সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পাকারাস্তা পারাপারের সময় একটি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মেহেদী শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে শিশুটির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo