শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের সাথে ইজিবাইকের সংঘর্ষে দু’জন যাত্রী আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার করিমপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- জুগিরগোফা গ্রামের নতুন পাড়ার শুকুর মন্ডল এর ছেলে মনিরুল ইসলাম (৫০)এবং একই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী নাজেরা খাতুন (৪০)

প্রত্যক্ষদর্শী জুগিরগোফা গ্রামের ইউসুফ আলী জানান, তিনি ও তার স্ত্রীসহ কয়েকজন পাখি ভ্যানযোগে গাংনী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে করিমপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের ধাক্কায় যাত্রী মনিরুল ইসলাম ও নাজিরা খাতুন রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহত নাজেরা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo