বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের সমবায় দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরউল্লাহ, বাংলাদেশ সোনালী ব্যাংক উপজেলা পরিষদ শাখার ব্যবস্থাপক বজলুল হুদা, দারুচ্ছুসুন্নাত এতিমখানার সুপার রুহুল আমিন এবং পিএসকেএস-এর প্রকল্প পরিচালক কামরুল আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo