মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে সেবা ডিজিটাল লিঃ ঢাকা এর উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মত বিনিময় সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৯৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কিডস অল এ্যালাওয়েনস ২০২১ বাস্তবায়ন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সেবা ডিজিটাল লিঃ ঢাকা বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের প্রধান আলোচক তোফাজ্জেল হোসেন মোল্লা।

এসময় জাতীয় পার্টির জেলা সভাপতি আব্দুল হালিমসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo