বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে ১০ হাজার ২০ জন কৃষক বিনামূল্যে পেলেন বীজ ও রাসায়নিক সার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর রবি মৌসুমে কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে ১০ হাজার ২০ জন কৃষকের

মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, মসুর ও পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন প্রকরা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী সকল কৃষককে এ প্রনোদনা দেয়া হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিঘা প্রতি একজন কৃষক উল্লেখিত পরিমাণ বীজ ও রাসায়নিক সার পাবেন। সেই মোতাবেক ৫ হাজার ৪০০ জন গম চাষীকে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেয়া হয়।

১ হাজার ৩০০ জন ভুট্টা চাষীকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। ২ হাজার ৫০০ জন সরিষা চাষীকে ১ কেজি ভুট্টা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেয়া হয়। ৭০০ জন মসুর চাষীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি রাসায়নিক সার দেয়া হয়। সেই সাথে ১২০ জন পেঁয়াজ চাষীকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেয়া হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo