শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানীর সদস্যরা। রোববার (১৩ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড গাংনী উত্তরপাড়া এলাকায় আরাফ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তির হল উপজেলার নওপাড়া গ্রামের মৃত আজিম বক্সের ছেলে ইম্তাদুল ইসলাম (৪০) ও ৭ নম্বর ওয়ার্ড সাহারবাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, এনামুল হক রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আরাফ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ২টা পোঁটলায় ২ কেজি গাঁজাসহ ইন্তাদুল ইসলাম ও আনোয়ার হোসেন নামের দুই  মাদক কারবারীকে আটক করেন। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারীদের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo