মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে ৫টি ইউপি নির্বাচন সম্পন্ন ॥ আওয়ামীলীগ-২, বিদ্রোহী -৩ প্রার্থী নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৩১৭ বার পঠিত

কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই মেহেরপুরের গাংনীর ৫টি ইউপি নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত দু’জন, বিদ্রোহী তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এরা হচ্ছেন- বামন্দি ইউনিয়নে বামন্দি ইউপি’র ওবাইদুর রহমান (নৌকা) ৬৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল পেয়েছেন. ৪৮৮৩ ভোট।সাহারবাটি ইউপি’র মশিউর রহমান (নৌকা) ৭৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী. রাকিবুল ইসলাম টুটুল পেয়েছেন ৪৯৯২ ভোট।মটমুড়া ইউপি’র বিদ্রোহী প্রার্থী সোহেল আহম্মেদ ১৮৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাশেম (নৌকা) পেয়েছেন ৫৬০২ ভোট।কাথুলী ইউপি’র বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ৫৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পেয়েছেন. ৪০০২ ভোট। তেঁতুলবাড়িয়া ইউপি’র বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস ৬৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব হোসেন পেয়েছেন ৫৪৬৮ ভোট।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। মোট ৪৭ কেন্দ্রের ৩৪৬ টি বুথে ভোট গ্রহণ করা হয়। এসময় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo