মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪৭৮ বার পঠিত

জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায়

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় মেহেরপুরের গাংনীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সাহিদুর রহমান, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ প্রভাষক নাসির উদ্দিন, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি (জেপি) আব্দুল হালিম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর প্রাক্তন সভাপতি আবুল কাশেম, দুর্লভপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মশিউর রহমান পলাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ- দৌলা রেজা প্রমুখ।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে ৩টি সমবায় সমিতিতে পুরস্কার প্রদান করা হয়েছে। সমবায় সমিতি গুলো হল- চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ও কুমারীডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ। সফল সমবায় সমিতি ক্যাটাগরিতে গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সমবায় সমিতির প্রায় ২ শত নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo