মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ৫ কেজি গাঁজাসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হল উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়ার আজিবর রহমানের ছেলে শামীম ওরফে রাজু (২৮) ও একই এলাকার রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম (২১)।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় কয়েকজন ব্যক্তির মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় রতন আলীর ছেলে মোমিনুল ইসলামের বসত বাড়ির সামনে তামাক ঘরের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাংনী থানা পুলিশের এসআই পিন্টু কুমার মণ্ডলের নেতৃত্বে এএসআই শাহীন আক্তার, এএসআই শামছুর রহমানসহ সঙ্গীয় ফোর্স শামীম ওরফে রাজু ও মোমিনুল ইসলাম নামের দুই  মাদক কারবারীকে আটক করেন। এ সময় আটকদের কাছ থেকে একটি প্লাস্টিক বস্তার মধ্যে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারীদের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo