শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬৫৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ রাজিব ইসলাম (২৫), নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। রোববার (৩০ জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের কাটাখালির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত রাজিব ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানাধীন অঞ্জনগাছী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ রোববার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি গ্রামস্থ গাংনী হতে চারচারা বাজারগামী পাকা রাস্তার কাটাখালীর মোড়ে অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ রাজীব ইসলাম নামের এক মাদক কারবারীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত রাজীব ইসলাম এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo