মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে ৯ কেজি গাঁজাসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহেশপুর গ্রামের ডোবাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজীব পারভেজ (৩৬)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন মহেশপুর ডোবাপাড়ায় বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক রফিকুজ্জামান, রুহুল আমিনসহ ৮ সদস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি প্লাস্টিকের বস্তায় ৯টি প্লাস্টিক প্যাকেটে স্কস টেপ দিয়ে মোড়ানো ৯ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম ও সজীব সর্দার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo