শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীর কাথুলী ইউপি উপ-নির্বাচনে বিজয়ী হলেন জিনারুল ইসলাম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬০০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল মার্কা প্রতীকের প্রার্থী জিনারুল ইসলাম।

তিনি পেয়েছেন ১ হাজার ৩শ’ ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহারুল ইসলাম ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ৮শ’ ৯৪ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মাহফুজুর রহমান কল্লোল।

উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল  ৩ হাজার ৫শ’ ৮৪ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২ হাজার ৫শ’ ২৪ জন।

উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এছাড়া মহব্বত আলী তালা মার্কা প্রতীকে ২শ’ ৬৫ ভোট ও রকিবুল ইসলাম মোরগ মার্কা প্রতীকে পেয়েছেন ২৫ ভোট।

এদিকে জিনারুল ইসলাম উপ-নির্বাচনে সাধারণ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকাবাসী  অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, সাধারণ সদস্য আবু হানিফ স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করায় এই পদটি শুন্য হলে নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo