সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর ছাতিয়ান গ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে ড্রাম টাকের ধাক্কায় দিলরুবা পারভীন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান হাওড়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলরুবা পারভীন সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানের স্ত্রী।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত দিলরুবা পারভীনের স্বামী সাজ্জাদুর রহমান জানান, তিনি মোটরসাইকেল যোগে তার স্ত্রীকে সাথে নিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান হাওড়াপাড়া মোড় এলাকায় পৌছালে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পিছনে পিছনে ধাক্কা দেয়। ড্রাম টাকের ধাক্কায় মোটরসাইকেলের পিছন থেকে দিলরুবা পারভীন ডান পাশে পাকা সড়কের উপর সিটকে পড়লে ড্রাম ট্রাকের চাপায় তার মাথা পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাজ্জাদুর রহমান প্রাণে বেঁচে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকচালক ট্রাকটি নিয়ে শটকে পড়েন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান,  ড্রাম ট্রাকের ধাক্কায় দিলরুবা পারভীন নামের এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo