শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীর তেরাইল ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের তেরাইল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ওলিনগর গ্রামের মৃত কাতল মালিথার ছেলে মন্টু (২৫) ও তেরাইল পূর্ব পাড়ার রতন আলীর ছেলে রনি (১৭)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তেড়াইল গ্রামের মুদির দোকানদার আব্দুল মতিন জানান, শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া- মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বামন্দির দিক থেকে দুইটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে গাংনীর দিকে আসছিল। পথিমধ্যে তেরাইল ব্রীজ এলাকায় পৌঁছালে মন্টু মিয়া (২১) নামের একজন ব্যক্তি পাকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় মােটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মন্টু মিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সাথে মোটরসাইকেল চালক রনি (১৭) ও আরোহী মুস্তাক (১৯) সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসমেরী খাইরুন্নাহার মন্টু মিয়াকে মৃত ঘােষণা করেন এবং আহত রনি ও মুস্তাককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সন্ধ্যা ৭ টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন এবং মুস্তাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার গাংনীতে মন্টু মিয়া ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রনি নামের আরোও একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। প্রকৃত ঘটনা জানতে পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo