মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীর সাহারবাটি ও ষোলটাকা ইউনিয়ন পরিষদে মেম্বার পদে উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ২ নং ও ৩ নং ওয়ার্ড এবং ষোলটাকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। তিনটি ওয়ার্ডের ফলাফল কেন্দ্র থেকে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ।

নির্বাচনে সাহারবাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে (মােরগ মার্কা) প্রতীক নিয়ে ৬২৫ ভােট পেয়ে মহিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট।

একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে আবুল বাসার (মোরগ মার্কা ) প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন পেয়েছেন ৪১৬ ভোট এবং শফিউল ইসলাম (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভােট হাফিজুল ইসলাম (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভােট।

অন্যদিকে, ষোলটাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে তহিদুল ইসলাম তুহিন (ক্রীকেট ব্যাট মার্কা ) প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এছাড়াও আশাদুল ইসলাম (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভােট, রকিবুল ইসলাম (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভােট এবং মহিবুল ইসলাম (মােরগ মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভােট।

উল্লেখ্য,সাহারাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গত বছরের আগস্টে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাবান আলী গত বছরের অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলী চলতি বছরের জানুয়ারী মাসে মৃত্যুবরণ করলে, আসন তিনটি শূণ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo