বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীর সাহারবাটি ও ষোলটাকা ইউনিয়ন পরিষদে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৮২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ২ নং ও ৩ নং ওয়ার্ড এবং ষোলটাকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

নির্বাচনে সাহারবাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে (মােরগ মার্কা) প্রতীক নিয়ে ৬২৫ ভােট পেয়ে মহিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট।

একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে আবুল বাসার (মোরগ মার্কা ) প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন পেয়েছেন ৪১৬ ভোট এবং শফিউল ইসলাম (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভােট হাফিজুল ইসলাম (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভােট।

অন্যদিকে, ষোলটাকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে তহিদুল ইসলাম তুহিন (ক্রীকেট ব্যাট মার্কা ) প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এছাড়াও আশাদুল ইসলাম (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভােট, রকিবুল ইসলাম (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভােট এবং মহিবুল ইসলাম (মােরগ মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভােট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo