মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীর সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামলায় আরো এক আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ১০৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গাংনী থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ওই মামলায় একজন আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

সংঘর্ষের ঘটনায় গত ২৪ এপ্রিল শনিবার সাহারবাটির মাবিয়া মহলদারের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করে। গাংনী থানা মামলা নং ২১/২০২১. তারিখঃ ২৪/০৪/২০২১ ইং।
অপরদিকে, একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে আরেকটি পাল্টা মামলা করে যার নং ২২/২০২১. তারিখঃ ২৪/০৪/২০২১ ইং।

মাবিয়া মহলদারের ছেলে হাফিজুর রহমানের ২৪/০৪/২০২১ ইং তারিখে করা ২১/২০২১ নম্বর মামলায় জাকির হোসেন জাকু (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সাহারবাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকু সাহারবাটি মধ্যপাড়ার মৃত তোয়াজ উদ্দিনের ছেলে।

প্রসঙ্গত, ইতোপূর্বে (২৫/০৪/২০২১ ইং তারিখ) রোববার দুপুরে রাকিবুল ইসলাম টুটুলের করা মামলায় আতাউর রহমান টোকন নামের একজনকে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। সাহারবাটি চারচারা বাজার থেকে তাকে আটক করা হয়। টোকন সাহারবাটি বাজার কমিটির সভাপতি।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সাহারবাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩/০৪/২০২১ ইং রাতে) ও শনিবার (২৪/০৪/২০২১ ইং তারিখ) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে। ২২ নম্বর মামলায় ইতোপূর্বে আতাউর রহমান খোকন নামের একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আজ শনিবার (০৮/০৪/২০২১ ইং তারিখ) ২১ নম্বর মামলায় জাকির হোসেন জাকু নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। সেই সাথে অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo