শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল দীর্ঘ ১৮ বছর পর হওয়ার তারিখ নির্ধারিত হলেও তা স্থগিতের ঘোষণা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১০২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল নির্ধারিত সময়ে হচ্ছে না বলে জানিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২০ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কাউন্সিল হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলকে সফল করার জন্য যাবতীয় প্রস্তুতির প্রায় ৭৫ ভাগ শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক উক্ত তারিখে কাউন্সিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মার্চ মাস একটি ঐতিহাসিক মাস। এ মাসে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে এবং উল্লেখিত তারিখ গুলােতে ঝিনাইদহে কাউন্সিল হবে। এ কারণে কেন্দ্রীয় ভাবে গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করা হয়েছে। তবে আগামী ঈদ উল ফিতরের পূর্বেই কাউন্সিল হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কেন্দ্র থেকে কোন চিঠি দেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান কেন্দ্র থেকে মৌখিক ভাবে মোবাইল ফোনে জানানো হয়েছে, অদ্যাবধি কোন লিখিত চিঠি পান নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo