শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৫৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় তলার একটি বাড়ির ছাদ থেকে পড়ে কুরছিয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর একটার দিকে পৌর এলাকার চৌগাছা গ্রামে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত কুরছিয়া খাতুন গাংনী পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ভিটাপাড়ার কৃষক আব্দুল মতিনের স্ত্রী।

বাড়ির ছাদের পাশে থাকা নারকেল গাছের ডাল কাটতে গিয়ে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বজনরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে হৃদয় জানান, আমার মা ছাদের পাশে থাকা নারকেল গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo