শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনী বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বুলু মারা গেছেন 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

গাংনী বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মহিমা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ও বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু (৪৮) মারা গেছেন। শনিবার (১০ মে) রাত ১২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বুলু গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ গ্রামের  মৃত আব্দুল জলিল এর ছেলে।

১০ মে রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোক জনিত কারণে মারা গেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১১ মে) সকাল ১০ টার সময় পূর্ব মালসাদহ সমাজ কল্যাণ চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সকল আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo