সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনী সীমান্তে নারীশিশুসহ ১৪ জন পুশিং 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে নারীশিশুসহ ১৪ জন বাংলাদেশীকে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীনস্থ কাথুলী বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে সীমান্তের মেইন পিলার ১৩৩ এর 3S লাইনে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে কাথুলী কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং বিএসএফ এসি আনোজ কুমার  উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ৫ টি পরিবারের ১৪ জনকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়।

কাথুলী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো-ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জেলেল বস্তি গ্রামের অমৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান (৩৮), একই পরিবারের হানিফুর রহমানের স্ত্রী লুৎফা খাতুন (২৮), মেয়ে হাবিবা খাতুন (১২) ও দেড় বছর বয়সী আলিয়া খাতুন, ছেলে হাবিবুল্লাহ (৮) ও আব্দুল্লাহ (৫), একই উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিন এর ছেলে বাবুল হোসেন (৫০), বাবুল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন (৪৩), মেয়ে লাভলী খাতুন (২৫) ও শবনম (১৯), ছেলে সাদ্দাম হোসেন (২৪), একই উপজেলার বেউরঝাড়ী গ্রামের আজগর আলীর ছেলে তরিকুল ইসলাম (২৮), রত্নই গ্রামের ধনিবুলা মহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও একই উপজেলার লক্ষীর হাট গ্রামের আব্দুল লতিফের ছেলে হাসেম হাতেম (৫২)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে গাংনী উপজেলার কাথুলী সীমান্ত মেইন পিলার ১৩৩ এর 3S দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা সকলেই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা। বিজিবি কাথুলী ক্যাম্প জানিয়েছে ভারত থেকে আসা সকলকে গাংনী থানায় সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলেও জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভারত থেকে নারী শিশুসহ ১৪ জন বাংলাদেশী নাগরিককে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। আঠকদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo