বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৬৫ বার পঠিত

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ পল্টু শেখ (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পল্টু শেখ মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও একটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পল্টু শেখ (৩৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০ বোতল মদ ও একটি হাসুয়া জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo