মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

ঘরের আড়ায় ঝুলছিল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮৪৩ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া দারুল উলুম কওমী মাদ্রাসার একটি কক্ষ থেকে আলী আজগর (১৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ আগস্ট) দুপুরে মাদ্রাসার ২ নম্বর কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আলী আজগর ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ও উজলপুর গ্রামস্থ কুঠিপাড়ার টুটুল হোসেনের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সহপাঠী সাফায়েত জানায়, আলী আজগরের সাথে সে একই রুমে থাকতো। আলী আজগর প্রায় সময় বলতো মাদ্রাসায় লেখাপড়া করতে তার ভালো লাগে না। অথচ তার পিতা তার ইচ্ছার বিরুদ্ধে জোর করেই তাকে মাদ্রাসায় লেখাপড়া করাতো। শনিবার (২৬ আগস্ট) সকালে আলী আজগরের পিতা মাদ্রাসায় এসে তাকে মারধর করে গেছে। তারপরেও সে পরীক্ষা দিয়ে এসে খাবার খেয়ে বসবাসের ঘরের সামনে গামছা হাতে বসে ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘরের ভেতর থেকে ছিটকানি দেওয়া দেখে তাকে ডাকাডাকি শুরু করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি শ্রেণী শিক্ষককে জানাই। শিক্ষক পুলিশে খবর দিলে ঘরের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীর পিতা তাকে লেখাপড়ার জন্য চাপ দেয় ও বকাবকি করে। সেই কারণে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo