শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী গাংনীতে আয়োজিত ‘ভূমিমেলা ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে গাংনী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মেলা কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত ভূমি ভবন-এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। জাতীয় পর্যায়ের এই মেলার উদ্বোধন করা হয় জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়েও একযোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দলের চমৎকার বাদকদল অংশ নিয়ে বিশেষ আবহ তৈরি করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অতিথি হিসেবে সমাজসেবা অফিসার আরশাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রযুক্তিবান্ধব ব্যবস্থার ফলে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা এখন সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে চলে এসেছে। বক্তারা সাধারণ মানুষকে এই মেলা থেকে সেবা গ্রহণ করার এবং ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনার সুফল লুফে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo