বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

তিন বছরের জটিলতার অবসান: গাংনী বাসস্ট্যান্ডের বিরোধপূর্ণ জমি জরিপ সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮১ বার পঠিত

প্রায় তিন বছর অপেক্ষার পর অবশেষে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের মধ্যে বিরোধপূর্ণ জমির পরিমাপ সংক্রান্ত জটিলতার নিরসনে টেকনিক্যাল কমিটির মাধ্যমে ভূমি জরিপের কাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নালিশি জমির চারদিক থেকে পয়েন্ট ধরে এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।

জরিপ কার্যক্রমের নেতৃত্ব দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থেকে জরিপ কাজে সহযোগিতা করেন।

টেকনিক্যাল কমিটির সদস্যরা হলেন- গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, মেহেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার, মেহেরপুর জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম, এবং সড়ক বিভাগের সার্ভেয়ার মিশকাতুল আলম।

এদিকে জেলা পরিষদ মার্কেটের সামনে অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, সীমানা নির্ধারণের জটিলতার কারণে ড্রেন নির্মাণ কার্যক্রম বন্ধ রাখতে গাংনী পৌরসভাকে পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে ড্রেন নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই ড্রেন অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা ঘেঁষে পুনরায় ড্রেন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবারও আহ্বান জানানো হবে।

জরিপ কার্যক্রম শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, “জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও তিন বিভাগের সার্ভেয়াররা সম্মিলিতভাবে নির্ধারিত পদ্ধতিতে জমি পরিমাপ করেছেন। সবাই একমত হয়েছেন। পরিমাপের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করা হবে এবং বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo