শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

দুই দিনের ব্যবধানে মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটে আতঙ্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৮০ বার পঠিত

মাত্র দুই দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে। একই সঙ্গে হুমকিসূচক চিরকুট পাওয়ায় এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (৬ মে) ভোরে উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ায় ছানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, ভোরে হাঁটতে বের হয়ে ছানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম প্রথম বস্তুটি দেখতে পান। কালো টেপ দিয়ে মোড়ানো বস্তুটির ওপরে সাদা কাগজে আঠা দিয়ে লাগানো ছিল একটি হুমকিসূচক বার্তা “হাত দিলেই বাস্ট, ভালো থাকিস, বাই বাই”
এমন বার্তা দেখে আতঙ্কিত হয়ে বিষয়টি বাড়ির লোকজনকে জানানো হয় এবং পরে গাংনী থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন বলেন,
“উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি আসলেই বিস্ফোরক কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া কে বা কারা কি উদ্দেশ্যে এটি রেখে গেছে তার প্রকৃত কারণ যারা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, গত রোববার (৩ মে) একই উপজেলার চরগোয়ালগ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড় থেকেও অনুরূপ একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছিল পুলিশ।
ঘনঘন এমন ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা শুধু জনমনে ভীতি ছড়াচ্ছে না, বরং জেলার সার্বিক ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo