বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ককটেলসদৃশ বস্তুর তদন্তে নেমে হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৫০) নামে একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আরও দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত হোসেন আলী গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ গ্রামের ওহিল উদ্দিনের ছেলে।
​পুলিশ জানায়, এলাকায় বেশ কিছু ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর ঘটনার নেপথ্য অনুসন্ধান ও তদন্ত শুরু করে গাংনী থানা-পুলিশ। একপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোসেন আলীর অবস্থান শনাক্ত করা হয়। পরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী তার বাড়িতে বিস্ফোরক রাখার কথা স্বীকার করেন বলে নিশ্চিত করে পুলিশ। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে সঙ্গে নিয়ে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে তার দেখানো স্থান থেকে আরও দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
​গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত হোসেন আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ৭টি জিআর পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে এ অপরাধের সঙ্গে জড়িত তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo