বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফসী) এবং গ্রীষ্মকালীন সবজি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫,৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তার আওতায় আনা হয়েছে।
রোপা আমন (উফসী) চাষী: মোট ২,৮০০ জন কৃষক। প্রত্যেকে ১ বিঘা জমির জন্য পেয়েছেন:
উফসী ধানের বীজ: ৫ কেজি, ডিএপি (DAP) সার: ১০ কেজি ও এমওপি (MOP) সার: ১০ কেজি।
সবজি চাষী: মোট ৩,০০০ জন কৃষক। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৩০০ গ্রাম বীজ ও রাসায়নিক সার: ডিএপি ১৫ কেজি এবং এমওপি ১৫ কেজি।
​বীজের জাত: কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টি কুমড়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। বিতরণকালে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ​”বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে এই প্রণোদনা বিশেষ ভূমিকা রাখবে। বীজ ও সারের যেন কোনো অপব্যবহার না হয়, সেদিকে কৃষকদের খেয়াল রাখতে হবে। প্রতিটি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের উৎপাদন বাড়াতে হবে।”
​অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ​”জলবায়ু পরিবর্তনের এই সময়ে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে বীজ রোপণ করা অত্যন্ত জরুরি। আমন ধানের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের কারিগরি পরামর্শ দিতে প্রস্তুত আছি।”
কৃষি কর্মকর্তা আরো জানান, এই প্রণোদনার ফলে উপজেলায় রোপা আমন ও সবজির আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বাড়বে, যা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে কৃষকদের লাভবান করবে। সরকারি এই সহায়তা সময়মতো হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত প্রান্তিক কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo