বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাসভবনের সামনে থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আমতৈল গ্রামে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী আফরোজা খাতুনের নিজ বাড়ির পাশে লাল টেপে পেঁচানো বস্তু দুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

​ঘটনার বিবরণ দিয়ে প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, “সকালে স্থানীয়দের মুখে খবর পাই যে আমার বাড়ির পাশে বোমা আকারের দুটি লাল টেপ মোড়ানো বস্তু পড়ে আছে। রাতের আঁধারে কে বা কারা কোন উদ্দেশ্যে এটি রেখে গেছে তা বুঝতে পারছি না।”

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo