মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মামা বাড়িতে এসএসসি পাশের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩২০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মামা বাড়িতে এসএসসি পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না জিনাত উজ্জামান চঞ্চলের । বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন চঞ্চল। নিহত চঞ্চল (১৮) গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে এ বছর জিপিএ ৪.৩৩ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেছে।

সোমবার (১৩ মে) বিকেল ৩ টার দিকে কাথুলী গাংনী সড়কের ইকোপার্কের দ্বিতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মোল্লাপাড়ার প্রবাসী রকিব উজ্জামানের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমাইয়া ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু মাহমুদ হাসান আলিফ জানান, চঞ্চল এ বছর এসএসসি পাস করায় মিষ্টি দেওয়ার জন্য গতকাল রোববার (১২ মে) বিকেলে রামকৃষ্ণপুর ধলা গ্রামে তার মামা সাবেক ইউপি সদস্য রায়হান উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। আজ সোমবার (১৩ মে) আমরা দুজনসহ মোট চারজন  রামকৃষ্ণপুর বাজার হতে একটি ইজিবাইকযোগে গাংনীর উদ্দেশ্যে রওনা দিই। পথিমধ্যে ইকো পার্কের দ্বিতীয় গেটের সামনে পৌঁছালে গাংনীর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকটিকে ধাক্কা দিয়ে চালক ট্রাকটি নিয়ে শটকে পড়ে। চঞ্চল ইজিবাইক থেকে ছিটকে পড়লে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় তার মুখমণ্ডল ও মাথায় সজোরে আঘাতের ফলে নাক মুখ দিয়ে রক্ত বেরুতে থাকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন। ইজি বাইকের চালক ও অন্যান্য যাত্রীরা সুস্থ রয়েছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo