সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মুজিবনগরে করিমন গাড়ি উল্টে এক নারী নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৮৮০ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে করিমন গাড়ি উল্টে নিলুফা (৪০) নামের এক নারী নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছে নিহতের ছেলে ও করিমন চালক হাসান আলী (২০)। শুক্রবার (১৩ মে) বেলা ১১ টার দিকে উপজেলার গৌরীনগর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা খাতুন উপজেলার নাজিরাকোনা গ্রামের ওসমান আলীর স্ত্রী।

আহত হাসান আলী জানায়, করিমন গাড়িতে (শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি) করে সে তার মাকে নিয়ে মেহেরপুরে যাচ্ছিল। পথিমধ্যে গৌরীনগর যাত্রী ছাউনি এলাকায় পৌঁছলে করিমন গাড়ির চালক হাসান আলী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি উল্টে যায়। এ সময় করিমন চালক হাসান ও তার মা নিলুফা খাতুন গুরুতর আহত হয়।

স্থানীয়রা হাসান ও তার মাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নিলুফা খাতুনকে মৃত ঘোষণা করেন। হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানানো, মা ও ছেলে মেহেরপুর যাওয়ার পথে গৌরীনগর যাত্রী ছাউনির সামনে করিমন গাড়ি উল্টে নিলুফা খাতুন মারা যায়। আহত হাসান আলী বর্তমানে সুস্থ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo