বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মুজিবনগরে বিদেশি পিস্তলহ ৫ যুবক আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর থেকে বিদেশী নাইনএমএম ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ পাঁচ যুবককে আটক করেছে থানা ও জেলা পুলিশের যৌথ টিম। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শেখ বিজয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাজুলের ছেলে শেখ বিজয়, একই উপজেলার কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ, সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা, যশোর কোতোয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রাজন হাসান এবং একই এলাকার মোঃ শফিকুল ইসলামের আলামিন হোসেন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে বিজয়ের বাড়িতে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর জেলার দুই যুবকসহ ৫ জনকে আটক করেন পুলিশ। এসময় তাদের স্বীকারক্তি অনুযায়ী বিজয়ের বাড়ির নির্মাণাধীন ট্যাংকির ভিতর থেকে একটি বিদেশী নাইনএমএম পিস্তল, ১টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি, একটি প্রাইভেটকার ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

শেখ বিজয় অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড হিসেবে এর আগে কয়েকবার পুলিশের হাতে আটক হয়।
পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে তাদের অবস্থান হতে পারে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সাইবার ক্রাইম আইনে মুজিবনগর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo