শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মুজিবনগর ভৈরব নদে নিখোঁজের সাত ঘন্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরির দল। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দুপুরে তানভীর ও কৌশিকসহ কয়েকজন বন্ধু রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে। এ সময় নদে প্রবল স্রোত থাকায় তারা দুজন পানির নিচে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায় নাই।

খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে ব্যর্থ হয়। সন্ধ্যার পর খুলনা থেকে বিশেষ ডুবুরি দল এসে দীর্ঘ অনুসন্ধান শেষে রাত সাড়ে আটটার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রশিকপুরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে খুলনা ডুবুরির দল। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo