সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মুজিবনগর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫৭৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারত সীমান্তে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়ার একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। তাঁর পরনে ছিল পুরানো ছেঁড়া শার্ট, প্যান্ট ও জ্যাকেট।

সকালে স্থানীয় কয়েকজন শ্রমিক মাঠে কাজ করতে যাওয়ার সময় সোনাপুর মাঝপাড়া ভারত সীমান্তঘেঁষা মাঠে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভারতের ১০৫ নম্বর মেইন পিলারের পাশ থেকে লাশটি উদ্ধার করেন।

তাঁর পরনের পোশাক ও বেশভূষা দেখে পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তারপরও লাশটি শনাক্তের জন্য পুলিশ মাঠে রয়েছেন। তবে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo