মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরের গাংনীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার পঠিত

র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন পাঙ্গাশী এলাকায় অভিযান পরিচালনা করে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মেহেরপুর সদর থানাধীন কলাইডাঙ্গা গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাঈদ আহমেদ (৩৩)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী থানাধীন পাঙ্গাসী সাকিনস্থ গাংনী টু আমঝুপিগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিন্টু ও সাঈদ নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo