রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের গাংনীতে সরকারী অনুদানের চেক বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১২৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক এক লক্ষ ৫৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টা দিকে গাংনী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় হতে এ চেক বিতরণ করা হয়। ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় ঢেপা পূর্বপাড়া মসজিদ ৭০ হাজার টাকা, জুগিন্দা জামে মসজিদ ২৫ হাজার টাকা, তেরাইল জোয়ার্দার পাড়া মসজিদ ৪০ হাজার টাকা ও গাংনী উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ২০ টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়।

দুপুরে মাননীয় সংসদ সদস্যের নিজ বাসভবন থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ জন অসুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ অনুদানের চেক পেয়ে অসুস্থ অসহায় দরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, এমপি সাহেবের এম্বাসেডর সবুজ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, সহকারী মুক্তারুল ইসলাম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo